রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২

গর্বিত রক্ত

জিন্নাত আরা ইফা
গর্বিত রক্ত

জিন্নাত আরা ইফা গর্বিত রক্ত

হাজার বছরের প্রিয় বর্ণমালা অ আ ক খ

সেদিন নিয়েছিল রাজপথের দখল।

যুবক, কৃষক, শ্রমিক, নারী, শিশু আর বৃদ্ধ

সবার মুখে একই দাবি

‘রাষ্ট্র ভাষা বাংলা চাই, রাষ্ট্র ভাষা বাংলা চাই’

হঠাৎ-বুলেটের শব্দÑ

আর; সাথে সাথেই পিচঢালা কালো পথ রক্তে রঞ্জিত।

চারদিকে হাজারো মানুষের মাতমÑ

হায়! এত লাশ, এত রক্ত!

মুহূর্তেই চেনা কালো পথ রূপান্তরিত হলো,

অচেনা লাল রক্তপথে।

একি রক্ত!

না-না-না এ রক্ত নয়; এ রক্ত নয়!

এ যে ভালবাসা, এ যে ভালবাসাÑ

এ যে মায়ের জন্য ভালবাসা,

ভাষার জন্য ভালবাসা, দেশের জন্য ভালবাসা।

এ তো রক্ত নয়, এ তো রক্ত নয়।

এ যে গর্ব, এ যে অহংকার

এ আমাদের গর্ব, আমাদের অহংকার

আমরা বাঙালি এ আমাদের গর্ব,

বাংলা আমাদের ভাষা এ আমাদের অহংকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়