প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১
ভাষার মাস
তৌসিফ রেজা আশরাফী

তৌসিফ রেজা আশরাফী ভাষার মাস
এসেছে ভাষার মাস,
মিটেছে মনের আশ।
বীরের রক্তে লেখা,
স্বপ্নটি যায় দেখা।
শিমুল পলাশ রাঙা,
মৌনতা সব ভাঙা।
সালাম জব্বার ভাই,
যাদের তুলনা নাই।
মায়ের মুখের বুলি,
চলো সব তুলি।








