প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১
চাকুরি
খায়রুল আলম

খায়রুল আলম চাকুরি
যার হাতে ক্ষমতা,
সে চায় না সাম্য।
যুগে যুগে নিম্নচারী
ভুগে যায় বৈষম্য।তিলে তিলে গড়া দেহ,
ঊর্ধ্বতনের তালে তালে।
সুরে সুর না মিলিলে,
ডুবে যায় অতল গহীনে।চাটার দল চাটিতে ব্যস্ত,
পা দুখানি আর নোংরা চটি।
অন্তর্বাস ধুয়ে দিবে,
ঊর্ধ্বতনের আশীর্বাদ নিবে।এতেই সুখ, এতেই শখ,
চাকর প্রথার কলরব।
থামবে না হায়, চলছে যে হায়!
পেটের দায়ে অভিনয়।








