শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১

বৃষ্টি

মুহাম্মদ শাহিন
বৃষ্টি

মুহাম্মদ শাহিন বৃষ্টি

সকাল থেকে প্রখর বৃষ্টির,

শব্দ কানে বিঁধে যায়।

একঘেয়ে সেই সুর

আজ আর কোনো সুর নয়,

বরং ভারী শ্বাসের মতো লাগে।

চারপাশে মানুষ,

কেউ জল নিয়ে আসে,

কেউ সান্ত্বনা

সব এখন কুৎসিত,

অপ্রয়োজনীয়।

অসুস্থ শরীরে জমে শীতলতা,

প্রিয় বৃষ্টিও আজ শত্রু,

মায়ের ছোঁয়াও

ভারী মনে হয় তার কাছে।

অন্ধকার নামে ধীরে,

বৃষ্টি থামে,

কিন্তু থামে না

মায়ের চোখের গড়িত অশ্রু

শেষবারের মতো,

চোখ বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়