শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০

তুমি যেন বেহেস্তের এক হুরপরী

ইকবাল খান
তুমি যেন বেহেস্তের এক হুরপরী

ইকবাল খান তুমি যেন বেহেস্তের এক হুরপরী

তুমি যেন বেহেস্তের এক হুরপরী,

পৃথিবীর আলোও তোমার কাছে শিখেছে,

শান্তি আর স্নিগ্ধতার পথ ।

আকাশ তোমার চোখে নিজেকে খুঁজে পায়,

তুমি হাঁটোÑনীরবতা ফুল হয়ে ফোটে,

যাবতীয় অশান্তি মুহূর্তেই থেমে যায়।

তোমার কণ্ঠে এমন এক শীতলতা আছে

যা যুদ্ধকেও শান্ত করে দেয়,

শব্দের সামনে অস্ত্র নিজে নমন করে।

তুমি মানুষের ভেতরেই বাস করো,

সমস্ত দূরত্ব ও প্রভেদ ভেঙে।

তুমি কোনো অলৌকিক প্রতিশ্রুতি নও

তুমি বাস্তব যা তোমাকে অনিন্দ্য সুন্দর করে তোলে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়