শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২২:৫৮

বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল

হাছান খান মিসু
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ১৮নং বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলহজ্ব মোঃ আমিনুল হক পাটওয়ারী ২৭ নভেম্বর বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে-------------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত হয়েছিলেন। এছাড়াও তিনি ছিলেন সৎ, সদালাপী ও সাদা মনের মানুষ। তার জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দক্ষিণ আশিকাটি গাবতলী বাইতুন নূর জামে মসজিদ ঈদগাহে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়