প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৩:২৯
৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
|আরো খবর
রাতে ট্রেনটিকে উদ্ধার করে প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
ডিসিকে /এমজেডএইচ








