সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৫:৫৮

প্রাথমিক শিক্ষায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী চাঁদপুরের মোঃ ফরিদুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রাথমিক শিক্ষায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী চাঁদপুরের মোঃ ফরিদুল ইসলাম

প্রাইমরি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর মোঃ ফরিদুল ইসলাম প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন। ২১ এপ্রিল ২০২৬ জেলা প্রশাসক, ফেনী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফেনী কর্তৃক স্বাক্ষরিত ফলাফলে তিনি ফেনী জেলার শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হন। তিনি ২০১৩ সনে প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়ের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামে ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবরে ১৯৮৭ সালের ১ মার্চ তারিখে সুবহি সাদিকের সময় জন্মগ্রহণ করেন। পিতা বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদরাসায় অফিস সহকারী হিসেবে চাকরী করেন এবং বর্তমানে অবসর জীবন-যাপন করেন। তার মা জনাব ফাতেমা বেগম গৃহীনী। তারা সাত ভাই, কোন বোন নেই। স্ত্রী জনাব মোসাঃ কামরুননাহার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। ০২ সন্তানের মধ্যে একমাত্র ছেলে আদিল ফারহান বিন ফরিদ কুমিল্লায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত এবং একমাত্র মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শেণিতে অধ্যয়নরত। Administration for Service to People বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে তিনি কর্মজীবনে শতভাগ সততার সহিত সেবা প্রদানের চেষ্টা করছেন। উল্লেখ্য যে, এবছর তার স্ত্রী মোসাঃ কামরুননাহার (মুক্তা) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিল) নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই সকলের দোআ কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়