প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৪
চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর কর আইনজীবী সমিতি (ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন)-এর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন ঢাকা ট্যাক্সেস বারের কর আইনজীবীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর কর আইনজীবী সমিতির কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর ট্যাক্সেস বারের পক্ষ থেকে ঢাকা থেকে আগত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।
পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী খাইরুজ্জামান ঝুমুন। সভায় কর আইনজীবীরা পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এ সময় পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আইনজীবীদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন সদস্য হিসেবে আটজনকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন— ঢাকা ট্যাক্সেস বারের ট্রেজারার অ্যাডভোকেট হেলাল ই আজম, সদস্য সমীর চন্দ্র সূত্রধর, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, মো. শাহজাহান কাজী, মো. সবুজ হোসেন, মোহাম্মদ জাহিদুর রহমান, রোটারিয়ান উজ্জ্বল হোসাইন এবং রোটারিয়ান মো. আল-আমিন।
এ সময় চাঁদপুর ট্যাক্সেস বারের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক ও অর্জুন কৃষ্ণ পাল, সদস্য রকিবুল হাসান রুমন, মাহমুদুল হাসান মামুন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ আবদুর রহমান, জাহিদুল ইসলাম জিকু, নাদিম ঢালী, সাগর, সেলিম, আরিফুল ইসলাম, শুভ, রবিউল ইসলাম খোকন, জিয়াউল হকসহ সমিতির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মধ্য দিয়ে দু সংগঠনের আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।








