রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২১:২৬

৬০টি চায়না রিং চাঁই ও ৫ হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে অভিযান

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে অভিযান
মো. মঈনুল ইসলাম কাজল

দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এতে নদীর মাত্র তিন কিলোমিটার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না রিং চাঁই’ ও ‘কারেন্ট জাল’ জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ডাকাতিয়া নদীর সূচিপাড়া ব্রিজ থেকে গন্ধর্ব্যপুর এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

অভিযানকালে নদী থেকে ৬০টি নিষিদ্ধ চায়না রিং চাঁই এবং প্রায় ৫ হাজার ফুট কারেন্ট জাল জব্দ করা হয়। নদীর অল্প বিস্তৃতির মধ্যেই এসব নিষিদ্ধ জালের ভয়াবহ বিস্তার দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। পরবর্তীতে জব্দ করা জালগুলো সহকারী কমিশনার (ভূমি)-র উপস্থিতিতে আগুনে পুড়িয়ে পুরোপুরি বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে নদী ও মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়