সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শামীম হাসান।।
ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।

ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন 'হাদিয়া ফাউন্ডেশনে'র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক শামসুল ইসলাম রনি। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন খান, গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সোহেল খান, সমাজসেবক মশিউর রহমান রিপন, কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৩টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত সংগঠনগুলো হলো : বন্ধু ফাউন্ডেশন (আলোনিয়া), স্বপ্নছায়া সামাজিক সংস্থা (কালিরবাজার), মৃধা ফাউন্ডেশন (দুর্গাপুর), গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব, আলোর কাফেলা (চরমুগুয়া), গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ, প্রজ্জ্বলন (ফরিদগঞ্জ), সেবা ফাউন্ডেশন, আল-ইহসান ফাউন্ডেশন (চরমান্দারী), চরমান্দারী যুব সংঘ এবং ইফদাতুল উম্মাহ ফাউন্ডেশন।

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শেষপর্বে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার পাশাপাশি তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

হাদিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিন, সহ-সভাপতি সজীব ও জ্যেষ্ঠ সদস্য নাজমুল ইসলাম। এছাড়া জিহাদ, ইসমাইল, নাহিদ, জুবায়ের, সানি, আরশাফুল ও মুনতাসীরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়