শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২২:০২

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো।।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা।

সভায় বক্তব্য রাখেন ১৯৭৮ ব্যাচের ছাত্র মো. মাহবুবুর রহমান,১৯৮৪ ব্যাচের ছাত্র ইঞ্জি. তোফাজ্জল হোসেন, ১৯৮৬ ব্যাচের ছাত্র আসিফ আলী সরকার ও শোয়েব সরকার, ১৯৮৮ ব্যাচের ছাত্র মোস্তাফিজুর রহমান,

১৯৯১ ব্যাচের ছাত্র ইঞ্জি. রইস উদ্দিন পাটোয়ারী, ১৯৯৩ ব্যাচের ছাত্র উজ্জ্বল ফরাজী ও শ্যামল কুমার, ১৯৯৫ ব্যাচের ছাত্র রোকসানা আক্তার আলো ও ফারুক হোসেন, ১৯৯৬ ব্যাচের ছাত্র শাহীন মিয়া, বুলবুল আহমেদ, ১৯৯৯ ব্যাচের ছাত্র ডা. বশীর আহমেদ খানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।

সভা পরিচালনা করেন ১৯৯১ ব্যাচের ছাত্র কাওসার মেহেদী, ১৯৯৮ ব্যাচের শিপন ও ১৯৯৯ ব্যাচের ছাত্র ইয়াজ উদ্দিন।

সভায় বক্তারা ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপন বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন।

ছবি: ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়