শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২২:৫৪

বাবুরহাট সপ্রাবি'র শিক্ষকদের বিদায়-বরণ ও কমিটির পরিচিতি অনুষ্ঠান

পলাশ দে।।
বাবুরহাট সপ্রাবি'র শিক্ষকদের বিদায়-বরণ ও কমিটির পরিচিতি অনুষ্ঠান

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির পরিচিতি এবং দুই শিক্ষকের বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শিক্ষিকা শ্রাবন্তী রানী দাস ও ফাতেমা বেগমকে বিদায় জানানো হয়। বদলিজনিত কারণে তাঁদের বিদায়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষিকাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এ সময় আকাশও ছিলো মেঘাচ্ছন্ন।

একই অনুষ্ঠানে নবগঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান। সভাপতিত্ব করেন নবগঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুল হক মাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মো. কাকান খান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. হান্নান মাল, পিটিএ কমিটির সদস্য মো. হানিফ, পলাশ কুমার দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, শিক্ষক সিক্তা রানী দে, মো. নাসির উদ্দিন, স্বপ্না রানী, ববিতা রানীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ে সদ্য যোগদান করা দু শিক্ষিকাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও বরণ করে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়