শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুলবর্ষ উদযাপন

বিশেষ প্রতিনিধি।।
দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুলবর্ষ উদযাপন

চাঁদপুরের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘দোয়েল সাংস্কৃতিক সংগঠন’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুলবর্ষ উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার এবং ‘নাটমঞ্চ’-এর সভাপতি উজ্জ্বল হোসাইন।

সংগঠনের সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার ও প্রধান সমন্বয়ক পিএম বিল্লালের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এমন সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিসীম। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও জোর তাগিদ দেন।

আলোচনা সভাশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সংগঠনের শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আছিয়া আক্তার মিথিলা।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত দোয়েল সাংস্কৃতিক সংগঠন দীর্ঘ পথচলায় চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়