বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৫:১১

মতলবে চোর সন্দেহে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর।।
মতলবে চোর সন্দেহে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর।।

মতলব দক্ষিণে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে সুজন সরকার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার। দণ্ডপ্রাপ্ত সুজন সরকার মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ঘোড়াধাড়ী গ্রামের সুদর্শন সরকারের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৩ মার্চ ঘোড়াধাড়ী এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ জানান, মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ড প্রদান করেন।

মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাজেশ মুখার্জি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়