বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:১৬

ভাঙন রোধ ও ক্ষতিপূরণের ৩ দফা দাবিতে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আলোচনা সভা শনিবার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ভাঙন রোধ ও ক্ষতিপূরণের ৩ দফা দাবিতে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আলোচনা সভা শনিবার

মেঘনা নদীর ভয়াবহ ভাঙন ও অবৈধ বালু উত্তোলন থেকে হাইমচরকে রক্ষা এবং ১৯৮৮ সালের ঐতিহাসিক আন্দোলনকে স্মরণ করে ৩ দফা দাবিতে এক আলোচনা সভার আহ্বান জানানো হয়েছে। 'হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন'-এর উদ্যোগে আগামী ২২ আগস্ট ২০২৬ (শনিবার) বিকেল ৪টায় তেলীর মোড়ের পাটওয়ারী মার্কেটে এই সভা অনুষ্ঠিত হবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৮ সালের ২০ আগস্ট আবদুল্লাহ সরকারের নেতৃত্বে হাইমচরের হাজার হাজার মানুষ ৬টি লঞ্চে চেপে ঢাকার প্রেসক্লাবে গিয়ে নদী ভাঙন থেকে এলাকা রক্ষায় অনশন করেছিলেন। কিন্তু বর্তমানে গাজীনগর, মধ্যচর ও ঈশানবালার মতো এলাকাগুলো প্রবল স্রোত এবং অবৈধ বালু দস্যুদের তাণ্ডবে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।

এ অবস্থায় হাইমচরবাসী ও প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। আলোচনা সভায় উত্থাপিত প্রধান ৩টি দাবি হলো : ২০ আগস্টকে 'জাতীয় নদী ভাঙন দিবস' ঘোষণা করা; হাইমচরে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা; নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে খাস জমি বরাদ্দসহ ৫ লাখ টাকা করে পুনর্বাসন সুবিধা প্রদান করা।

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এলাকার সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে আহূত সভায় উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়