বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪:১১

চাঁদপুর ডিসি অফিসের পেছনে ভবন থেকে পড়ে চোর গুরুতর আহত, অচেতন অবস্থায় উদ্ধার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর ডিসি অফিসের পেছনে ভবন থেকে পড়ে চোর গুরুতর আহত, অচেতন অবস্থায় উদ্ধার

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পেছনের একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে এক চোর গুরুতর আহত হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে চুরি করার সময় দুর্ঘটনাবশত উপর থেকে নিচে পড়ে যায় ওই ব্যক্তি। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয় এবং উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়