প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২২:৩৩
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন
চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন 'চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম'-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে ঢাকার বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে কমিটি গঠনের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সভায় কর্মকর্তাদের সামাজিক বন্ধন সুদৃঢ়করণ ও ফোরামের স্থায়ী রূপরেখা প্রণয়নের লক্ষ্যে দু'টি কমিটি গঠন করা হয়। একটি আহ্বায়ক কমিটি, অপরটি গঠনতন্ত্র উপ-কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো. ভিখারুদ্দৌলা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মো. জাকির হোসেন কামাল, মো. জাকির হোসেন জামাল ও একেএম রফিকুল ইসলামকে সম্মানিত সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যদিকে গঠনতন্ত্র উপ-কমিটিতে ড. মো. আবদুল হককে আহ্বায়ক ও মো. সহিদ উল্লা মিয়া, মো. ফারুক হোসেন, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মো. শাহ আলম, মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. মইনুল ইসলাম মজুমদার ও তানিয়া তাবাসসুমকে সম্মানিত সদস্য করে ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহ সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।








