সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০:৩৯

ফরিদগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১৬ জন জিপিএ-৫ পেয়েছে

৯৯ প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস তিনটি

প্রবীর চক্রবর্তী।।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন। এর মধ্যে এসএসসিতে ১০৩জন এবং দাখিলে মাত্র ১৩জন। এসএসসিতে মোট ৪৭টি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৫২জন। পাসের হার ৬৫.৭৯ ভাগ। আর ১০৩ জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে সর্বোচ্চ ১৫জন জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।এসএসসিতে শতভাগ পাস করেছে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়।

দাখিলে ৫২টি প্রতিষ্ঠান থেকে ১৬১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫২জন। পাসের হার ৫৮.৮০ ভাগ। ১৩জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে ৩জন জিপিএ-৫ নিয়ে শতভাগ পাসের রেকর্ড করেছে পুরাণ রামপুর আ. রব আলিম মাদ্রাসা। এসএসসি ভোকেশনালে ১৩৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৩জন। পাসের হার ৬৭.৩৯ ভাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়