প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১:১২
অ্যাড. রুহুল আমিন ও অ্যাড. শামছুদ্দিন আহমেদ স্মরণে 'ফুল কোর্ট রেভারেন্স' ও শোকসভা

চাঁদপুরের প্রবীণ আইনজীবী অ্যাড. রুহুল আমিন ও অ্যাড. শামছুদ্দিন আহমেদের স্মরণে 'ফুল কোর্ট রেভারেন্স' ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে জেলা ও দায়রা জজ আদালতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ফুল কোর্ট রেভারেন্স পালিত হয়। এতে বিচার বিভাগের বিচারক ও জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুল কোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রয়াত দু আইনজীবীর স্মরণে শোকসভার আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন-বাশার, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আমানউল্লাহ-১, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড. কাজী আব্দুর গফুর, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান-২, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. ইমরান হোসেন, অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, অ্যাড. শাহ আলম ফরাজী, অ্যাড. আবদুল্লাহ হিল বাকী, অ্যাড. রুহুল আমিন, অ্যাড. শিরিন আক্তার সুলতানা, অ্যাড. আলম খান মঞ্জু ও অ্যাড. সেলিম মিয়াসহ অন্যরা।
উল্লেখ্য, গত ৬ আগস্ট প্রবীণ আইনজীবী অ্যাড. রুহুল আমিন আদালতে মামলা পরিচালনার সময় এবং ৮ আগস্ট (শনিবার) রাত অ্যাড. শামছুদ্দিন আহমেদ ইন্তেকাল করেন।








