প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:৪১
চাঁদপুরে ক্যারিয়ার এইডের ১৪ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে যাওয়া স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘ক্যারিয়ার এইড চাঁদপুর’ (Career Aid Chandpur)-এর ২০২৬–২০২৭ মেয়াদের ১৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
|আরো খবর
নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাকর্তা ও মডারেটর (Founder & Moderator) হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান অপু। এছাড়া সভাপতি (President) পদে মোহাম্মদ সাকিব এবং সাধারণ সম্পাদক (General Secretary) পদে মো. ইমাম হাসান মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— সহ-সভাপতি (Vice President) তৈবুর রহমান হামিম, যুগ্ম সাধারণ সম্পাদক (Joint General Secretary) জান্নাতুল মাওয়া, অর্থ সম্পাদক (Secretary of Finance) রাজুনা হাসান রিপা, সাংগঠনিক সম্পাদক (Organizing Secretary) কাজী আল মারুফ, অপারেশনস পরিচালক (Director of Operations) জিহাদ হোসাইন, কমিউনিটি ডেভেলপমেন্ট পরিচালক (Director of Community Development) জাকির হোসাইন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট পরিচালক (Director of Training & Skill Development) শারমিন আক্তার বৃষ্টি, ইভেন্টস অ্যান্ড প্রোগ্রামস পরিচালক (Director of Events & Programs) আখি আক্তার, পাবলিক কমিউনিকেশন পরিচালক (Director of Public Communication) আসমা বিনতে হোসাইন, ক্যাম্পাস অ্যাফেয়ার্স পরিচালক (Director of Campus Affairs) কাওসার তপাদার এবং ব্র্যান্ডিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং পরিচালক (Director of Branding & Digital Marketing) মাহমুদুল হাসান মাহমুদ।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি চাঁদপুরের শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার নির্দেশিকা, বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করবে।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্যারিয়ার এইড চাঁদপুর আগামী দিনে তরুণদের জন্য আরও বড় পরিসরে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং "Learn • Build • Win" (শিখুন • গড়ুন • জয় করুন) এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে যাবে।
উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি চাঁদপুর জেলার তরুণদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে আসছে। এ পর্যন্ত সংগঠনটির আয়োজনে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা-২০২৪’ এবং ‘ক্যারিয়ার কম্পাস-২০২৫’। পাশাপাশি বিভিন্ন কেইস স্টাডি, বিষয়ভিত্তিক লার্নিং সেশন, ওয়ার্কশপ এবং বিনামূল্যে দক্ষতা উন্নয়নমূলক কোর্সের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী সরাসরি সংযুক্ত রয়েছেন।
ডিসিকে/ এমজেডএইচ








