শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৫:২৬

কচুয়ায় দুই ভবনের কলাপসিবল গেট ভেঙে দুর্ধর্ষ চুরি, জনমনে আতঙ্ক

মো. নাছির উদ্দিন
কচুয়ায় দুই ভবনের কলাপসিবল গেট ভেঙে দুর্ধর্ষ চুরি, জনমনে আতঙ্ক

কচুয়া উপজেলার দারশাহী তুলপাই গ্রামের অধিবাসী মরহুম আব্দুর রহমান হাজীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র স্বর্ণালঙ্কার, মূল্যবান দলিলপত্র ও কাপড়-চোপড়সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়েছে।

স্থানীয়রা জানান, তুলপাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ওসমান গণির দুই ছেলের মধ্যে বড় ছেলে ডা. সাজ্জাদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং ছোট ছেলে রাফসান নূর আবির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কর্মরত। তাদের একটি দ্বিতল বাড়ি রয়েছে। চাকরির সুবাদে তারা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। পাশের ভবনের মালিক মরহুম আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন ও মোস্তফা কামাল। ইসমাইল হোসেন স্পেনপ্রবাসী এবং মোস্তফা কামাল লন্ডনপ্রবাসী। তারাও পরিবার নিয়ে প্রবাসে বসবাস করেন।

উভয় পক্ষের সম্মতিক্রমে স্পেনপ্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রীর বড় ভাই আবুল কাশেম বাবলু কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাসূত্রে জানা যায়, চোরচক্র রাতের আঁধারে দ্বিতল বাসভবনের কলাপসিবল গেটের তালা হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর ফিল্মি কায়দায় পাঁচটি কক্ষ এবং পাশের একতলা ভবনের চারটি কক্ষসহ মোট নয়টি কক্ষে ভাঙচুর চালায়। তারা আলমারি ও শোকেসের তালা ভেঙে প্রয়োজনীয় দলিলপত্র, কাপড়-চোপড় ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ দুর্ধর্ষ চুরির খবর পেয়ে শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, দারশাহী তুলপাই গ্রামে চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। চোরচক্রকে শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়