বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৬:৩৮

মতলবে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব দক্ষিণ উপজেলায় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ খুকি ওরফে পারভীন (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দশপাড়া পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের পানির ট্যাংকি এলাকার সেতুর ওপর একটি যাত্রীবাহী গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুকি ওরফে পারভীনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খুকি ওরফে পারভীনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইদ গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মাজেদ শরীফের মেয়ে।

পুলিশ জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন খুকি ওরফে পারভীন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে চাঁদপুরের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপশন

২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ী খুকি ওরফে পারভীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়