মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৯:৫৪

অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর নিয়োগ

মাহবুব আলম লাভলু।।
অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর নিয়োগ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার 'স্পেশাল পাবলিক প্রসিকিউটর' হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু ১৯৯২ সালের ৫ মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (ইউকে), ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং চাঁদপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য। তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করায় তিনি বাংলাদেশের মাননীয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রথিতযশা আইনজীবী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (অতিরিক্ত সচিবের মর্যাদা) অ্যাডভোকেট বোরহান উদ্দিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং কৃষকদলের সাধারণ সম্পাদক ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি পরম করুণাময় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সর্বোপরি চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে একত্রিত হয়ে মতলবের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন দমন এবং মাদকমুক্ত সমাজব্যবস্থা গঠনে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পোষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়