বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১:১৪

চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে শাহতলী জোবাইদা বালিকা উবিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে শাহতলী জোবাইদা বালিকা উবিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে নিয়ে চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আজকে এ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আমি রোটার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে। শিক্ষার্থীরা অন্তত একটি করে গাছ রোপণ করতে পারো। আজকের এই কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সরকারের পরিকল্পনা সকলে মিলেই বাস্তবায়ন করতে হবে। আজকে যারা চাঁদপুর থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে হবে।

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রোটার‍্যাক্ট ক্লাবের সচিব রিসান রাকিব (মাহবুব)-এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটার‍্যাক্ট ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার, চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি কাজী আজিজুল হাকিম নাহিন, সভাপতি বেবীন্টন দাস কিরণ, সচিব রিসান রাকিব, ট্রেজারার নূরে আলম নিরব, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাইয়্যেব হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শুরুতে গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়