মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৬:৪৬

উদয়ন শিশু বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার।।
উদয়ন শিশু বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা প্রদান
উদয়ন শিশু বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দিচ্ছেন প্রধান অতিথি সুভাষ চন্দ্র রায়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

উদয়ন শিশু বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করুক। আজকের এই বৃত্তি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অভিভাবকদের উচিত সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আমাদের জন্যে এটি অত্যন্ত গর্বের বিষয় যে, এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যের পেছনে যেমন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে, তেমনি অভিভাবকদের অক্লান্ত শ্রম ও ত্যাগ সমানভাবে প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, প্রতিদিন বিদ্যালয়ে এসে সন্তানদের জন্যে অপেক্ষা করা মায়েদের আন্তরিকতা ও যত্ন শিশুদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়