রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:২২

চাঁদপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু পুনরায় স্কুল সভাপতি নির্বাচিত

আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান (জিতু) চাঁদপুর সদর উপজেলার ১৪৮ নং মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করায় এবং এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশেষ অবদান রাখায় সর্বসম্মতিক্রমে তাঁকে আবার এই পদে দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ২০০১ সাল থেকে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে এই শিক্ষাপ্রতিষ্ঠানের হাল ধরে আছেন। তাঁর দীর্ঘ কর্মকালে বিদ্যালয়টিতে নানামুখী ইতিবাচক পরিবর্তন ও প্রশংসনীয় শিক্ষামূলক কার্যক্রম সংঘটিত হয়েছে। স্কুলের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে তাঁর ভূমিকা ছিলো অনন্য, যার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট ও খুশি।

জাফর আহমেদ খান জিতু শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সমানভাবে জনপ্রিয়। তিনি একাধারে চাঁদপুর সদর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, মধ্য আশিকাটি বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং আশিকাটি চাঁদখাঁর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই পুনর্নির্বাচনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘদিনের সফল পথচলা এবং নতুন মেয়াদে আবারও দায়িত্ব পাওয়ায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর হাত ধরে ১৪৮নং মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়