মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১:৩২

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩জন গ্রেফতার

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) মিঠুন দাস ও সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম সোমবার (২৯ জুন ২০২৬) মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। শাহরাস্তি থানাধীন মেহের উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের খন্দকার বাড়ির মো. গোলাম রাব্বির গোডাউনের সামনে কালিয়াপাড়া থেকে হোসেনপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. কাউছার হোসেন (৩২) পিতা-মৃত আ. রব, মাতা-পারভীন বেগম, সাং-বড় ভবানীপুর (আলী আহম্মদ হাজী বাড়ি), পো : জগৎপুর, ৬নং ওয়ার্ড, আশ্রাফপুর, থানা-কচুয়া, জেলা- চাঁদপুরকে তার নিজ হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

একইদিনে কচুয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নি.) আরিফ হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ আরেকটি চৌকস টিম শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের উঘারিয়া বাজার থেকে স্বেতী নারায়ণপুর নুনিয়া রোডে নোয়া বাড়ির পাশে মোস্তাফার ঘরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মো. রনি হোসেন (২৫), পিতা-মো. হারুনুর রশিদ, মাতা-নাজমা বেগম, সাং- সিমাইল (রহিম উদ্দিন মুন্সি বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তার নিজ হেফাজত থেকে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

একইদিনের অপর অভিযানে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নি.) শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরেকটি চৌকস টিম শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নস্থ আয়নাতলী গ্রামের পাটোয়ারী বাড়ির সামনে পুরাতন ব্রিক ফিল্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মো. আবদুল হান্নান (২৫), পিতা-মো. সেলিম, মাতা-জয়তুন বেগম, সাং-ফেরুয়া (বেপারী বাড়ি), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে তার নিজ হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অপর আসামি ফারুক প্রকাশ কটি ফারুক (২৯), পিতা- জহির, সাং-আয়নাতলী (ধনগাজী বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর সুকৌশলে পলায়ন করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়