সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২৩:০১

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মাহবুব আলম লাভলু।।
আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
ছবি: আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া করা হয়।

মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে ও প্রভাষক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও কলেজের আজীবন দাতা সদস্য আইয়ুব আলী মোল্লা, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন তপদার, প্রভাষক মঞ্জুরুল আহমেদ, রহমত উল্লাহ, আব্দুল আজিজ, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন এবং দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু কুমার মণ্ডল, বিদায়ী পরীক্ষার্থী মোহনা ও ফারজানা তাবাসসুম ইতি। কলেজ সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি মুন্সী মিরাজ।

অনুষ্ঠানের ধর্মীয় পর্বে মিলাদ পরিচালনা করেন মুদাফর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাইজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন দশানী মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ সরকার।বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের, পরিবার এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। শেষে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়