বুধবার, ১৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২০:৫৩

হিজরি নববর্ষ উদযাপনে বিভিন্ন মাদ্রাসায় আলোচনা ও মিলাদ মাহফিল

তরুণ প্রজন্মকে ইসলামী সংস্কৃতি চর্চায় অগ্রগামী করতে হবে

.......মাও. মো. সাইফুদ্দিন খন্দকার

স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্মকে ইসলামী সংস্কৃতি চর্চায় অগ্রগামী করতে হবে

হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপন উপলক্ষে ১ মহররম চাঁদপুরে বিভিন্ন মাদ্রাসায় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) ফজরের নামাজ শেষে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুরে চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্রদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশনের মাধ্যমে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দোয়া মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। তিনি মোনাজাতের পূর্বে তাঁর বক্তব্যে বলেন, হিজরি নববর্ষ মুসলমানদের একক। এ চন্দ্র তারিখ আল্লাহ প্রদত্ত, যার মাধ্যমে মুসলমানের ধর্মীয় গুরুদায়িত্ব পালন করা হয়। তিনি আরো বলেন, আজ মুসলিম সমাজে বিজাতীয় কালচার ছেয়ে গেছে। তার সাথে অপসংস্কৃতি আমাদের মাঝে ঢুকে পড়েছে। এ থেকে বেরিয়ে আসতে আমাদের তরুণ প্রজন্মকে ইসলামী সংস্কৃতি চর্চায় অগ্রগামী করতে হবে।

আনোয়ারা -মতিউর মডেল মাদরাসা

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর এলাকায় আনোয়ারা -মতিউর মডেল মাদ্রাসায় হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত ও হামদ গজল পরিবেশন করেন এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আলী আব্দুল্লাহ ও মাওলানা হাফেজ মো. জসিম উদ্দিন আলোচনা করেন। দোয়া পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন জামিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজী। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আলহাজ্ব মো. আমিনুল হক বেপারীসহ অভিভাবকবৃন্দ।

বিষ্ণুপুর দারুসসুন্নাত বিসমিল্লাহ মডেল মাদ্রাসা

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোয়ারখাদী মদিনা বাজার দারুসসুন্নাত বিসমিল্লাহ মডেল মাদ্রাসায় হিজরি সন উপলক্ষে আলোচনা, দোয়া ও র‍্যালি অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মিলায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।

আলোচনা পর্বে অংশ নেন মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাও.আবু বকর বিন ফারুক, মাও. আবু ইউসুফ, মাও. শরীয়তুল্লাহ ও মো. সিয়াম। মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক (প্রশাসন) হাফেজ ক্বারী রুহুল আমিন সিদ্দিকী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়