মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২২:০২

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে ফল উৎসব

সংবাদদাতা
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে ফল উৎসব

চাঁদপুর সদরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) গ্রীষ্মকালীন দেশীয় ফল-ফলাদি নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব উদযাপন করা হয়েছে।

শিক্ষার্থীদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ উৎসবে ৩০টিরও বেশি প্রজাতির ফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফলের মধ্যে ছিলো : পেয়ারা, লিচু, আম, জাম, কাঁঠাল, লটকন, ডেউয়া, ডাব, আনারস, পেঁপে, জামরুল, ড্রাগন, তালের শাঁস, সফেদা, আমড়া, কামরাঙা, আমলকি, গাব, বিলাতি গাব, কাও, ওলবড়ই, সবুজ ও রঙিন আঙুর, আনার, মাল্টা, আপেল, নারিকেলসহ বিভিন্ন দেশীয় ও বিদেশি ফল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাসুদ রায়হান। বিশেষ অতিথি ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিজি, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আমিনুল আহসান এবং ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. টিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হান্নান মিয়াজি।

ফল উৎসব আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের উদ্যমী শিক্ষক এবং চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি (২০২৬-২৭) বেবীন্টন দাস কিরণ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশীয় মৌসুমি ফল শরীরের পানির ঘাটতি পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশু-কিশোরদের নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়