বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৯:২৭

যাত্রীবাহী লঞ্চে প্রসূতি মায়ের সন্তান প্রসব

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার।।
জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান
জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ প্রসূতি মা কে জরুরি চিকিৎসা সহায়তার জন্যে কোস্ট গার্ডের উদ্ধার তৎপরতার দৃশ্য।

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) জনৈকা গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্যে ভোলা হতে 'এমভি আসা যাওয়া-২' নামক যাত্রীবাহী লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি সকাল ১১ টায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে এ নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম হয়। তবে প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এ সময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত মোহনপুর লঞ্চঘাটে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম এ প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করত ঘাটে থাকা ইজিবাইক যোগে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়