প্রকাশ : ১১ মে ২০২৬, ২০:৩২
হাশিমপুর দরবারের পীর সাহেবের মায়ের দাফন সম্পন্ন
মতলব উত্তর উপজেলার হাশিমপুর দরবার শরীফের পীর সাহেব আল্লামা শায়খ আশফাক আহমাদ হুজুরের মরহুমা আম্মার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) বাদ জোহর দরবার শরীফ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার বড়ো ছেলে, দরবারের পীর শায়খ আশফাক আহমাদ। এর আগে মরহুমার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমার ভাই শায়খ মোকাদ্দেস, সাদ্রা দরবারের পীর সাহেব জাকারিয়া মাদানী, ফরাযীকান্দি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আতাউল করিম মুজাহিদ, সাবেক মুহাদ্দিস সিরাজউদ্দৌলা, ফরাযীকান্দি দরবারের আলা হযরত পীর সাহেব শায়খ মানযুর আহমাদ রেফায়ী (র.)'র ছেলে শায়খ মাসউদ আহমাদ। জানাজায় বহু ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখ অংশ নেন। জানাজার পর মরহুমার স্বামী হাশিমপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শায়খ একিউএম আব্দুল মজিদ (র.)'র পাশে চিরশায়িত করা হয়।
|আরো খবর
উল্লেখ্য, মরহুমা হচ্ছেন ফরাযীকান্দি দরবার শরীফের প্রতিষ্ঠাতা ইমামুত তরিকত শায়খ বোরহান উদ্দিন উয়েসী (র.)'র মেজো মেয়ে।







