বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫৫

বৃষ্টি হিজড়ার বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ দলনেতা মাহমুদা হিজড়ার

স্টাফ রিপোর্টার।।
বৃষ্টি হিজড়ার বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ দলনেতা মাহমুদা হিজড়ার

জন্মের পর থেকেই পরিচয়ের সংকটে বেড়ে ওঠা হিজড়া সম্প্রদায় সমাজের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিসেবে পরিচিত। বর্তমানে এই সম্প্রদায়ের লোকজন জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এবং বিয়ে বাড়িসহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রাপ্ত আর্থিক সহযোগিতা নিয়ে বেঁচে থাকে। এক সময় এরা বিচ্ছিন্নভাবে এই কাজ করলেও বর্তমানে দলগতভাবে কাজ করায় সাধারণ মানুষও কিছুটা স্বস্তিতে আছে।

ফরিদগঞ্জ উপজেলা ও চাঁদপুর শহরের

পুরাণবাজার এলাকায় বর্তমানে মাহমুদা হিজড়ার নেতৃত্বে হিজড়া জনগোষ্ঠী কাজ করছে। কিন্তু সম্প্রতি কিছুদিন যাবত হযরত আলী ওরফে বৃষ্টি হিজড়া নামে এক হিজড়ার অনৈতিক কার্যকলাপের কারণে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

হিজড়াদের গুরুমাতা নামে পরিচিত দলনেতা মাহমুদ হিজড়া জানান, আমরা হিজড়া সম্প্রদায়ের যে ক'জন লোক আছি, তারা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর একটি অংশ। সাধারণ মানুষের দান খয়রাতে আমরা বেঁচে থাকি। দু বেলা দু মুঠো খাই। এখন আমরা একটি শৃঙ্খলার মাধ্যমে চলাফেরা এবং মানুষের সহযোগিতা নেয়ার কারণে সাধারণ মানুষও আমাদেরকে দু হাতে সহযোগিতা করে।

কিন্তু গত কয়েক মাস যাবত হযরত আলী ওরফে বৃষ্টি হিজড়া, যে আমাদের দলভুক্ত নয়, সে ফরিদগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে মানুষের সাথে আশালীন আচরণসহ নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে জানতে পেরেছি। যা কোনোক্রমে মেনে নেয়া যায় না। তার উশৃঙ্খল আচরণের কারণে বিভিন্ন স্থানে হিজড়াদের নিয়ে নানা কটু কথা হচ্ছে, যা আমাদেরকে বিব্রত করছে। সে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নানাভাবে অপকর্ম করছে এবং মাদকের সাথে জড়িত হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে মৌখিকভাবে জানিয়েছি। সে যদি এ পথ থেকে না ফিরে এবং দলের নেতৃত্ব না মানে, তাহলে ভবিষ্যতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মাহমুদা হিজড়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়