প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
হাজীগঞ্জ থানার নতুন ওসি আব্দুল মান্নান

হাজীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করবেন মো. আব্দুল মান্নান। আসছে শনিবার (২৫ এপ্রিল ২০০২৬) তিনি দায়িত্ব বুঝে নেবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
|আরো খবর
সদালাপী ও দায়িত্বে অবিচল ওসি আব্দুল মান্নান এর আগে শাহরাস্তি ও ফরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। সর্বশেষ তিনি লক্ষ্মীপুর জেলার ডিএসবিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার প্রাক্কালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সকল অপরাধ দমনে হাজীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।
হাজীগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. আব্দুর জব্বারের স্থলাভিষিক্ত হবেন আব্দুল মান্নান।








