প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৩৪
হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৮৭ জন
মঙ্গলবার থেকে সারাদেশের ন্যায় হাজীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম দিনে (২১ এপ্রিল ২০২৬) ৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে এসএসসিতে ৩১ জন, দাখিল পরীক্ষায় ২৬ জন ও ভোকেশনাল পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
|আরো খবর
জানা যায়, সকাল ১০টায় এসএসসির বাংলা প্রথম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি কেন্দ্রে ২ হাজার ৪২০ জনের মধ্যে উপস্থিত ছিলো ২ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৩১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ৩৩ জনের মধ্যে উপস্থিত ছিলো ১ হাজার ৭ জন। অনুপস্থিত ছিলো ২৬ জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে ৪২৬ জনের মধ্যে উপস্থিত ছিলো ৩৯৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৩০ জন।
এদিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।








