প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৩২
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হাসান আলী হাই স্কুল
ক্রীড়া প্রতিবেদক

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাসান আলী হাই স্কুল দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাসান আলী হাই স্কুল।
|আরো খবর
সকাল ৯টায় নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে হাসান আলী হাই স্কুল টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলটি ৩৮ ওভারে সবক'টি উইকেটের বিনিময়ে ১৭৬ রান সংগ্রহ করে। গনি মডেল হাই স্কুল ১৭৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা সবক'টি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে।







