সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৪৬

মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ হতে এডভোকেট আলেয়া বেগম লাকী সংবধিত

মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ হতে এডভোকেট আলেয়া বেগম লাকী সংবধিত
অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গত ০২ এপ্রিল অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “World Poetic Award” অনুষ্ঠান। কবিতা, সাহিত্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন, যেখানে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও শিল্পমনা মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত। আর এই অনুষ্ঠানের সংবধিত হয়েছেন চাঁদপুরের এডভোকেট আলেয়া বেগম লাকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ, উপদেষ্টা, এটিএন বাংলা। সভাপতিত্ব করেন মোহাম্মদ মোমেন মিয়া, যিনি একজন বিশিষ্ট কবি, গীতিকার ও সমাজসেবক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুফি লেখক ও গবেষক সোহরাব হোসেন খান অনন্ত মৈত্রী। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ড. জাহিদ আহমেদ চৌধুরী, সম্পাদক, বিপ্লব বার্তা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রলি আক্তার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সারোয়ার মাহিন, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাহী, মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ।

এছাড়াও নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাত্রা লাভ করে। সাহিত্যপ্রেমীদের জন্য এটি ছিল এক অনন্য ও স্মরণীয় আয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়