প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৫৭
বিদ্যুৎ না থাকায় চৈত্রের দাবদাহে ঘরের খাবার পরিবেশন যখন বাইরে

ছবিটি শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় তোলা হয় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের একটি বাসা থেকে। পূর্বেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘোষণা দেয় যে, চাঁদপুর শহরে ৩ এপ্রিল (শুক্রবার) সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এরই প্রেক্ষিতে বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে চৈত্রের দাবদাহে ঘরে থাকাটা সহনীয় ছিলো না। ছবিতে দেখা যায়, একটি পরিবারের সদস্যরা ঘরের ভেতর গরমের তীব্রতা সহ্য করতে না পেরে ঘরের সামনে উঠানে বসে আহার করছেন। ছবিটি তুলেছেন ও প্রতিবেদন তৈরি করেছেন চাঁদপুর কণ্ঠের অ্যাসাইনমেন্ট এডিটর আবু সাঈদ কাউসার।








