মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১৯:৫২

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক
শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬মার্চ ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে একটা রাষ্ট্র যেটা বাংলাদেশ নয় মাসের যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে। আজকের দিনটি স্বাধীনতা ও জাতীয় দিবস। যা বাঙালি জাতির জন্যে ঐতিহাসিক দিন। নতুন প্রজন্মকে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং ইতিহাস সঠিকভাবে জানতে হবে। স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে তোমাদের জানতে হবে। স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি আজকের দিনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষ অংশ গ্রহণ করেছে।

তিনি বলেন, গত ১২ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই দক্ষভাবে দেশ চালাচ্ছেন৷ নির্বাচিত সরকার দেশের জন্যে কাজ করছেন।

চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সুন্দর চাঁদপুর গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। তিনি চাঁদপুরের উন্নয়নে কাজ করছেন।

জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, মো. জিয়াউর রহমান, মো. হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. মাহবুবুর রহমান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারী শিক্ষক মো. লুৎফুর রহমান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির চৌধুরী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো. মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার ও অফিস সহকারী মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়