মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:১৯

মতলবে মাদকবিরোধী ফুটবল খেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে মাদকবিরোধী ফুটবল খেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি
মাদকবিরোধী ফুটবল খেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথিসহ অন্যরা।

মতলব পৌরসভার দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অংশগ্রহণ করে আলোর ছায়া ফুটবল একাদশ বনাম নবজীবন স্পোর্টিং ক্লাব।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে দিঘলদী যুব সমাজের নুরে আলম, জসিম, রাসেল, শামিম, রাকিব, তুহিন ও সুজন মোল্লার আয়োজনে এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার এসআই মো. জালাল, যুবদল নেতা ও বিশিষ্ট সমাজসেবক আমির খান। বক্তব্য রাখেন মতলব কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ সরকার আরিফ, মতলব পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল খন্দকার প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

খেলার শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়