প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শাহরাস্তির মীর মাহবুবুর রহমান

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান। চলতি বছরের জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তিনি জেলা পুলিশ সুপারের নিকট থেকে স্বীকৃতিমূলক ক্রেস্ট গ্রহণ করেন। রোববার (২২ জানুয়ারি ২০২৬) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. রবিউল হাসান কাজের স্বীকৃতি হিসেবে মীর মাহবুবুর রহমানের হাতে এ ক্রেস্ট তুলে দেন।
|আরো খবর
এমন সাফল্য অর্জনের প্রতিক্রিয়ায় মীর মাহবুবুর রহমান জানান, আমার ওপর যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করা আমার কর্তব্য। আশা করি আমার পেশাদারিত্ব ঠিক রেখে মাদক নির্মূল, ইভটিজিং, সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারবো। এজন্যে শাহরাস্তির সকল জনগণের সহযোগিতা কামনা করছি।








