বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪

হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৬-এর পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৬-এর পুরস্কার বিতরণ

হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কোন্দ্রা প্রবাসীকল্যাণ সংগঠনের আয়োজনে বেলচোঁ উত্তর বাজারস্থ মাঠে ফাইনাল খেলা শেষে আলোচনা সভা, বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কবির হোসেন রাজু।

সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল মমিনের সভাপ্রধানে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাকসুদ হোসেন মোল্লার সঞ্চালনায় অতিথিদের বক্তব্য শেষে বিজয়ী দল ওয়ারিয়র্স ও রানারআপ দল 'কোপা সামছু’সহ ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজসহ অন্যদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকবুল মাস্টার, নজির মজুমদার, হাবিবুর রহমান, সফিকুর রহমান, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম পাটওয়ারী, কোষাধ্যক্ষ সুমন গাজীসহ অন্যান্য অতিথি। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরমান, আরিফ, মানিক, পলাশ প্রমুখ।

উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর মধ্যে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, রমজান মাসে অর্ধেক মূল্যে ইফতার সামগ্রী বিক্রয়, বর্ষাকালে চারাগাছ বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, মসজিদে টুপি ও ডিজিটাল ঘড়ি, ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি-পায়জামা, শিক্ষা প্রতিষ্ঠানে খাতা-কলম বিনামূলে প্রদান করে থাকে। এছাড়াও প্রতি বছর ২টি করে ছাগল, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ সংগঠনের আয়োজনে জাতীয় দিবস সমূহে ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান পরিচালনা হয়ে থাকে। আগামীদিনেও সংগঠনটি যেনো নিয়মিত ও ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেজন্যে সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়