প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ১৯:৫০
খোঁজ করে পানিতে মিললো শিশু কাদেরের লাশ।

প্রায় ঘন্টা খানেক ধরে খোঁজ করার পর নিজ বাড়ির পুকুরে মিললো শিশু কাদেরের (৪) লাশ। এর আগে সবার অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধ্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর আমির বাড়ীর বাড়িতে। ঐ বাড়ির সেলিনা বেগম ও রফিকুল ইসলাম দম্পত্তির সন্তান।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
স্থানীয়রা জানান, এদিন সকালে নিজ বাড়ির উঠানে খেলা করে শিশুটি। খেলারত অবস্থায় সবার অগোচরে নিখোঁজ হয় শিশুটি। প্রায় ঘন্টা ধরে খোঁজ করার পর শিশুটির লাশ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান,আমরা বিষয়টি জানার পর ফোর্স পাঠিয়েছি।







